📌 ফিলিস্তিনিদের ৮৩.৭৭ একর কৃষিজমির গাছপালা উপড়ে ফেলার নির্দেশ দিল ইসরাইলি বাহিনী ➡️ দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জেনিন, রামাল্লা ও আল-বিরেহ এলাকায় কৃষিজমির গাছপালা সরাতে তিনটি সামরিক নির্দেশ জারি করেছে। নির্দেশের আওতায় জলপাইগাছসহ অন্যান্য গাছপালা উপড়ে ফেলা হবে। ➡️ কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, এতে জেনিন ও কাবাতিয়ায় ৭৫.৯৮ একর এবং বেইত রিমায় ৭.৭৯ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। ➡️ জমি থেকে গাছপালা সরাতে ফিলিস্তিনিদের ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তা না করলে ইসরায়েলি বাহিনী নিজেই সরাসরি আক্রমণ করে সেগুলো ধ্বংস করে দিবে। আদেশ অনুযায়ী, কাজ শেষ হওয়ার পর জমির মালিকেরা আপিলের জন্য মাত্র সাত দিন সময় পাবেন। ➡️ কমিশনের আশঙ্কা, এত অল্প সময়ে গাছপালা রক্ষা বা আইনি পদক্ষেপ নেওয়া কৃষকদের জন্য কঠিন হবে। এই আদেশের কারণে ফিলিস্তিনি কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। একে তো ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, অন্যদিকে আইনি ব্যবস্থা নিয়ে জমি বাঁচানোর কোনো সময়ই তারা পাচ্ছেন না। এর মাধ্যমে মূলত ফিলিস্তিনিদের নিজেদের কৃষিজমি ব্যবহারের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হচ্ছে। সূত্র: কুদস নিউজ নেটওয়ার্ক #MiddleEast #assidqnews #Palestine
Log In to leave a comment.