📌 হুথিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। ➡️ ইয়েমেনে হুথি আন্দোলনের বিরুদ্ধে সামরিক হামলায় ইসরায়েলকে যুক্ত করার জন্য সৌদি আরবকে রাজি করাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ প্রস্তাবে ভেটো দিয়েছেন। অর্থাৎ, হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে ইসরায়েলি সামরিক অংশগ্রহণের প্রস্তাবে তিনি আপত্তি জানিয়েছেন। ➡️ এ উদ্যোগের লক্ষ্য ছিল ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক সহযোগিতার পাশাপাশি সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা এগিয়ে নেওয়া। তবে সৌদি যুবরাজের আপত্তির কারণে সেই উদ্যোগ বাধার মুখে পড়েছে। সূত্র: হারেৎজ #MiddleEast #Yameen #SaudiArabia #Israel
6 Likes
0 Comments
71 Views
Log In to leave a comment.