📌 ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় খাইবার পখতুনখোয়ায় জরুরি গভর্নর শাসন জারি করেছে সরকার। ➡️ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার স্থগিত করে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ➡️ ইমরান খান, তার স্ত্রী ও বোনদের মুক্তির দাবিতে পিটিআইয়ের বড় একটি মিছিল ইসলামাবাদের দিকে যাত্রা করার পরই এই পদক্ষেপ নেয় সরকার। ➡️ এদিকে দেশটির কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের পরপরই প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, প্রাদেশিক পিটিআই সভাপতি জুনায়েদ আকবরসহ শত শত নেতাকর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রদেশের ১২টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পেশোয়ারের প্রধান প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। উল্লেখ্য ২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান। পরবর্তীতে তার স্ত্রী ও বোনকেও গ্রেপ্তার করে দেশটির সরকার। #asia #Pakistan
Log In to leave a comment.